ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ রিনা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে ডিবি।
রোববার (১২ এপ্রিল) উপজেলার পুলিয়ার ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত রিনা বেগম উপজেলার জগমোহনপুর গ্রামের আলমগীরের স্ত্রী।
পুলিশ জানায়, ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ব্রাহ্মণপাড়া এলাকায় মাদক উদ্ধার অভিযানে নামে। অভিযানে সন্দেহভাজন রিনা বেগমকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ফরিদপুর জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেফতারকৃত ওই নারীর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
এফআর