দেশের সংস্কৃতিতে নব দিগন্তের সূচনা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

রাজবাড়ীতে বৈশাখ উদযাপন পর্ষদের আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনকে আরও গতিশীল ও আধুনিক ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্কৃতি

2026-04-14T13:04:35+00:00
2026-04-14T13:45:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
দেশের সংস্কৃতিতে নব দিগন্তের সূচনা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:০৪ পিএম  আপডেট: ১৪.০৪.২০২৬ ১:৪৫ পিএম
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি : সংগৃহীত
রাজবাড়ীতে বৈশাখ উদযাপন পর্ষদের আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনকে আরও গতিশীল ও আধুনিক ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের আজাদী ময়দানের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি বলেন, দেশের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটানোর লক্ষ্যেই সরকার কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন, সাংস্কৃতিক ক্ষেত্রে একটি সুস্থ ও সমৃদ্ধ ধারা গড়ে তোলা এখন সময়ের দাবি। তার ভাষায়, বর্তমানে দেশে সংস্কৃতির কিছু ক্ষেত্রে অস্বাস্থ্যকর প্রবণতা দেখা যাচ্ছে, যা থেকে বের হয়ে এসে বাঙালির ঐতিহ্যনির্ভর সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা প্রয়োজন। সংস্কৃতি মন্ত্রণালয় এ লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানান তিনি।
আরও পড়ুন

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছর পহেলা বৈশাখ আরও ভিন্ন আঙ্গিকে ও বৃহৎ পরিসরে উদযাপন করা হবে। পাশাপাশি রাজবাড়ীতে প্রতিবছরই নিয়মিতভাবে সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে পরিবেশিত হয় নববর্ষের গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাট্য পরিবেশনা। এছাড়া আদিবাসী সংস্কৃতি বিষয়ক উপস্থাপনাসহ দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

জানা যায়, এবার দ্বিতীয়বারের মতো রাজবাড়ীর ৪২টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সম্মিলিতভাবে এ বৈশাখী আয়োজন সম্পন্ন করে, যা স্থানীয় পর্যায়ে নববর্ষ উদযাপনকে আরও বর্ণিল করে তোলে।

এএডি/


  বিষয়:   দেশ  সংস্কৃতি  নব  দিগন্ত  সূচনা  সংস্কৃতি  প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: