ইরানে মার্কিন বিমানের ধ্বংসাবশেষের স্যাটেলাইট চিত্র প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের অভ্যন্তরে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে পরিচালিত এক রুদ্ধশ্বাস অভিযানের পর সেখানে ফেলে আসা মার্কিন বিমানের পোড়া ধ্বংসাবশেষের চিত্র

2026-04-15T09:46:07+00:00
2026-04-15T09:46:07+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানে মার্কিন বিমানের ধ্বংসাবশেষের স্যাটেলাইট চিত্র প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ এএম   (ভিজিট : ৩৫)
ছবি : সংগৃহীত
ইরানের অভ্যন্তরে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে পরিচালিত এক রুদ্ধশ্বাস অভিযানের পর সেখানে ফেলে আসা মার্কিন বিমানের পোড়া ধ্বংসাবশেষের চিত্র ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটে। গত ১০ এপ্রিল এয়ারবাসের তোলা একটি স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ইরানের ইসফাহান প্রদেশের একটি দুর্গম রানওয়েতে মার্কিন বিশেষ বাহিনীর বিমানের পুড়ে যাওয়া চিহ্ন পড়ে আছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। সেই বিমানের ওয়েপন সিস্টেম অফিসারকে উদ্ধারে ইরানের অভ্যন্তরে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসিক অভিযান চালায় মার্কিন কমান্ডোরা।

এয়ারবাসের প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, ১২০০ মিটার দীর্ঘ রানওয়ের পূর্ব প্রান্তে বড় আকারের কালো পোড়া দাগ পড়ে আছে, যা বিধ্বস্ত বা ধ্বংস করা বিমানের অবশিষ্টাংশের সঙ্গে সংগতিপূর্ণ। এছাড়া রানওয়ের পাশে বেশ কিছু গাড়ির উপস্থিতিও লক্ষ্য করা গেছে। ইতিপূর্বে সিএনএন কর্তৃক যাচাইকৃত ভিডিওতেও ওই একই স্থানে মার্কিন বিমানের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়তে দেখা গিয়েছিল।

সূত্রমতে, উদ্ধার অভিযানটি পরিচালিত হয়েছিল ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি প্রত্যন্ত এলাকায়। সিএনএনের পূর্ববর্তী প্রতিবেদনে জানানো হয়েছিল, উদ্ধারকারী কমান্ডো এবং উদ্ধারকৃত পাইলটকে নিয়ে আসার জন্য সেখানে দুটি এমসি-১৩০জে স্পেশাল অপারেশন ট্রান্সপোর্ট বিমান অপেক্ষমাণ ছিল। কিন্তু অভিযান চলাকালীন বিমান দুটি ক্ষতিগ্রস্ত হয়।


/কহু



  বিষয়:   ইরান  মার্কিন  বিমান  স্যাটেলাইট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: