হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

পারস্য উপসাগরের আকাশে নজরদারি মিশনে থাকা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির আকাশে টহল

2026-04-15T12:24:23+00:00
2026-04-15T12:24:23+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:২৪ পিএম 
হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন। ছবি : সংগৃহীত
পারস্য উপসাগরের আকাশে নজরদারি মিশনে থাকা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির আকাশে টহল দেওয়ার সময় এমকিউ-৪সি ট্রাইটন নামের ড্রোনটি দুর্ঘটনার শিকার হয়।

মার্কিন নৌবাহিনীর নাভাল সেফটি কমান্ডের দেওয়া বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে গত ৯ এপ্রিল। বিষয়টি পরে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

Advertisement
এমকিউ-৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম আধুনিক ও ব্যয়বহুল নজরদারি প্রযুক্তি। এটি ‘ডানাওয়ালা কৃত্রিম উপগ্রহ’ নামেও পরিচিত, যা টানা ২৪ ঘণ্টা আকাশ থেকে নজরদারি চালাতে সক্ষম।

ড্রোনটি নির্মাণ করেছে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি নর্থরপ গ্রুম্যান। একক ইউনিটের মূল্য প্রায় ২৩ কোটি ৮১ লাখ মার্কিন ডলার।
আরও পড়ুন

বিবরণ অনুযায়ী, ড্রোনটি ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটি সিগোনেল্লা নৌবিমান ঘাঁটি থেকে একটি নিয়মিত তিন ঘণ্টার নজরদারি মিশনে হরমুজ প্রণালিতে পাঠানো হয়।

মিশন শেষ করে ফেরার পথে হঠাৎ করে এটি জরুরি সংকেত পাঠাতে শুরু করে এবং এরপর এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং তথ্যের বরাতে জানানো হয়েছে, ড্রোনটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল। সেখান থেকে এটি আকস্মিকভাবে ১০ হাজার ফুটেরও বেশি নিচে নেমে যায়। এরপর আর এর কোনো অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এখনো নিশ্চিত করে বলা হয়নি যে এটি কোনো আক্রমণের শিকার হয়েছিল কি না, নাকি এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।

তবে ঘটনাটির সময়কে ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রশমনের ঘোষণা আসার মাত্র দুই দিনের মাথায় এই ঘটনা ঘটে।

এএডি/
  বিষয়:   হরমুজ  বিধ্বস্ত  কোটি  ডলার  মার্কিন  ড্রোন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: