কণ্ঠের যত্নে সচেতনতা ও নৈতিকতার অঙ্গীকার

ডা. মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ

মতামত

আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল, বিশ্ব কণ্ঠ দিবস-২০২৬। ১৯৯৯ সালে ব্রাজিলে সূচনা হয়ে ২০০২ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। এর

2026-04-16T05:37:12+00:00
2026-04-16T05:37:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
মতামত
বিশ্ব কণ্ঠ দিবস ২০২৬
কণ্ঠের যত্নে সচেতনতা ও নৈতিকতার অঙ্গীকার
ডা. মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:৩৭ এএম 
গ্রাফিক : সময়ের আলো
আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল, বিশ্ব কণ্ঠ দিবস-২০২৬। ১৯৯৯ সালে ব্রাজিলে সূচনা হয়ে ২০০২ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। এর উদ্দেশ্য কণ্ঠের সঠিক ব্যবহার, যত্ন এবং কণ্ঠজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। কণ্ঠকে শুধু যোগাযোগের মাধ্যম ভাবলে এর প্রকৃত গুরুত্ব বোঝা যায় না। মানুষের অনুভূতি ও ভাব প্রকাশে কণ্ঠস্বরের ওঠানামা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণায় দেখা যায়, কথার প্রভাবের প্রায় ৩৮ শতাংশ নির্ভর করে কণ্ঠের স্বরভঙ্গির ওপর। ফলে ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ কণ্ঠ অপরিহার্য।

কণ্ঠস্বর সমস্যার পরিসংখ্যান 
 বিশ্বব্যাপী কণ্ঠস্বরের সমস্যা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ইস্যু। যুক্তরাষ্ট্রে প্রায় ২৯ শতাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময় এ সমস্যায় আক্রান্ত হন, যার ফলে প্রায় দুই বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয় (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা)। বছরে গড়ে প্রতি ১৩ জনে একজন এই সমস্যায় ভোগেন।

বয়স ও লিঙ্গভেদে ভিন্নতা লক্ষ করা যায়-
শিশুদের মধ্যে ৬-১০ শতাংশ এ সমস্যা দেখা যায়, প্রাপ্তবয়স্কদের মধ্যে নারীরা ৫৫-৬০ শতাংশ ক্ষেত্রে আক্রান্ত, পুরুষদের মধ্যে আক্রান্তের হার ৪০-৪৫ শতাংশ, পেশাভিত্তিকভাবে শিক্ষকদের প্রায় ১১ শতাংশ, কণ্ঠশিল্পীদের প্রায় ৪৬ শতাংশ এবং কলসেন্টার কর্মীদের প্রায় ৪৫ শতাংশ এ সমস্যায় ভোগেন।

কণ্ঠস্বরের সমস্যার কারণ 
কণ্ঠস্বরের অসুস্থতার পেছনে বিভিন্ন কারণ কাজ করে-কণ্ঠনালির প্রদাহ (তীব্র বা দীর্ঘমেয়াদি ল্যারিনজাইটিস), ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, অতিরিক্ত বা ভুলভাবে কণ্ঠ ব্যবহার, ধূমপান, দূষণ ও অ্যালার্জি, অ্যাসিড রিফ্লাক্স, থাইরয়েড হরমোনের ঘাটতি, টিউমার বা ক্যানসার এবং কিছু ওষুধ বা ইনহেলারের পার্শ্বপ্রতিক্রিয়া।

প্রকারভেদ
কণ্ঠস্বরের সমস্যাকে চারটি প্রধান ভাগে ভাগ করা যায়-
তীব্র : স্বল্পমেয়াদি সংক্রমণজনিত সমস্যা, দীর্ঘমেয়াদি : তিন সপ্তাহের বেশি স্থায়ী সমস্যা, কার্যকরী : কণ্ঠের ভুল ব্যবহারের ফলে সৃষ্টি, জৈবিক : গঠনগত ত্রুটি, টিউমার বা স্নায়বিক কারণে।

লক্ষণ ও জটিলতা
ভেঙে যাওয়া, কর্কশতা, গলাব্যথা, কাশি বা কথা বলতে কষ্টের মতো লক্ষণ দেখা যায়। কখনো গলায় কিছু আটকে থাকার অনুভূতিও হতে পারে।

সমস্যা দীর্ঘদিন অবহেলা করলে জটিলতা দেখা দিতে পারে
ভোকাল কর্ডে নডিউল বা পলিপ, স্থায়ী স্বরভঙ্গি পরিবর্তন, সম্পূর্ণ কণ্ঠ হারানো, কণ্ঠনালির ক্যানসারের ঝুঁকি ইত্যাদি।

সময়ের আলো/আআ

পেশাগত ও সামাজিক জীবনে প্রতিবন্ধকতা  : রোগ নির্ণয়
সঠিক চিকিৎসার জন্য নির্ভুল রোগ নির্ণয় অপরিহার্য। এ ক্ষেত্রে ল্যারিঙ্গোস্কপি দ্বারা কণ্ঠনালি পর্যবেক্ষণ, ভিডিও স্ট্রোবোস্কপি দ্বারা স্বরতন্ত্রীর কম্পন বিশ্লেষণ, ভয়েস অ্যানালাইসিস দ্বারা কণ্ঠের মান যাচাই, প্রয়োজন অনুযায়ী স্ক্যান বা এমআরআই, রক্ত ও হরমোন পরীক্ষা।

কণ্ঠস্বর সুস্থ রাখার করণীয়
কণ্ঠের যত্নে কিছু সহজ কিন্তু কার্যকর অভ্যাস গুরুত্বপূর্ণ- পর্যাপ্ত পানি পান, অপ্রয়োজনে উচ্চস্বরে কথা বলা এড়িয়ে চলা, ধূমপান ও নেশা বর্জন, বারবার গলা পরিষ্কার করার অভ্যাস ত্যাগ, শুষ্ক পরিবেশ থেকে দূরে থাকা, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম, নিয়মিত ব্যায়াম, অতিরিক্ত ঝাল ও ভারী খাবার নিয়ন্ত্রণ, দীর্ঘস্থায়ী সমস্যা হলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।

কণ্ঠের জবাবদিহিতা ও নৈতিকতা
কণ্ঠের পরিচয় ও গুরুত্ব- কণ্ঠ শুধু শব্দ প্রকাশের মাধ্যম নয়; এটি মানুষের চিন্তা, মনোভাব ও চরিত্রের প্রতিফলন। একজন মানুষের ভেতরের বিশ্বাস, মূল্যবোধ ও নৈতিকতা তার কথার মধ্য দিয়েই প্রকাশ পায়। তাই কণ্ঠ ব্যবহারে সচেতনতা ও দায়িত্বশীলতা অপরিহার্য।

 সত্য কথা বলার নৈতিক দায়িত্ব
নৈতিকতার মূল ভিত্তি হলো সত্য বলা। কণ্ঠের মাধ্যমে সত্য প্রকাশ করা হলে সমাজে আস্থা ও বিশ্বাস তৈরি হয়। অন্যদিকে মিথ্যা বা বিভ্রান্তিকর কথা সমাজে অস্থিরতা ও বিভাজন সৃষ্টি করে। তাই প্রতিটি কথায় সত্যের প্রতিফলন থাকা জরুরি।

কণ্ঠের মাধ্যমে ক্ষতি না করা
কথার মাধ্যমে মানুষ অন্যের সম্মানহানি করতে পারে, যা একটি বড় নৈতিক সমস্যা। কটূক্তি, অপমান বা ঘৃণামূলক ভাষা ব্যবহার থেকে বিরত থাকা উচিত। দায়িত্বশীল কণ্ঠ সমাজে শান্তি ও সৌহার্দ বৃদ্ধি করে।

ডিজিটাল যুগে কণ্ঠের প্রভাব
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কণ্ঠ দ্রুত ছড়িয়ে পড়ে। একটি বক্তব্য মুহূর্তেই হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। তাই অনলাইনে বা অফলাইনে যেকোনো কথা বলার আগে তার সত্যতা ও প্রভাব সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

পেশাগত জীবনে কণ্ঠের দায়িত্ব
শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, নেতা বা সাধারণ নাগরিকÑ প্রত্যেকের কণ্ঠ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে যারা জনমত গঠনে ভূমিকা রাখেন, তাদের কণ্ঠ আরও বেশি নৈতিক ও দায়িত্বশীল হওয়া উচিত।

কণ্ঠ একটি আমানত
ইসলামসহ বিভিন্ন নৈতিক দর্শনে কণ্ঠকে একটি আমানত হিসেবে বিবেচনা করা হয়। এই আমানতের সঠিক ব্যবহার মানে সত্য বলা, অন্যের অধিকার রক্ষা করা এবং কল্যাণকর কথা প্রচার করা। পরিশেষে বলতে চাই, কণ্ঠস্বর মানুষের আবেগ, চিন্তা ও ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। সুস্থ কণ্ঠ আমাদের আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বাড়ায়। তাই কণ্ঠের যত্ন নেওয়া প্রতিটি মানুষের দায়িত্ব।

বিশ্ব কণ্ঠ দিবসের মূল বার্তা
সচেতনতা, সঠিক জীবনযাপন, নির্ভুল রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসাই পারে কণ্ঠস্বরকে সুস্থ ও কার্যকর রাখতে।
লেখক ও গবেষক

সময়ের আলো/আআ


  বিষয়:   বিশ্ব কণ্ঠ দিবস  মতামত  সময়ের আলো/আআ 


Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: