বার কাউন্সিল নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জ্বালানি ঘাটতির প্রভাব এবার পড়েছে আইনজীবীদের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনেও। নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত না হয়ে স্থগিত করা হয়েছে বাংলাদেশ বার

2026-04-16T15:11:26+00:00
2026-04-16T15:11:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আইন-আদালত
বার কাউন্সিল নির্বাচন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:১১ পিএম 
প্রতীকী ছবি
জ্বালানি ঘাটতির প্রভাব এবার পড়েছে আইনজীবীদের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনেও। নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত না হয়ে স্থগিত করা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন।

সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এই নির্বাচন স্থগিত করা হয়েছে। আগে আগামী ১৯ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছিল।

বৈঠকে উঠে আসে, চলমান জ্বালানি সংকটের কারণে প্রার্থীদের প্রচারণা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে সাতটি সাধারণ ও সাতটি আঞ্চলিক পদের নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আরও পড়ুন

এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা বার অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন আইনজীবী সংগঠন থেকেও নির্বাচন পেছানোর অনুরোধ জানানো হয়। এসব আবেদন বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত এক সভায় ১৯ মে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নতুন করে কবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

এএডি/


  বিষয়:   বার কাউন্সিল  নির্বাচন  স্থগিত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: