চট্টগ্রামে কলেজছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ৪

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ ছাত্র হত্যা মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল)

2026-04-16T17:43:14+00:00
2026-04-16T17:43:46+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে কলেজছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ৪
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:৪৩ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ৫:৪৩ পিএম  (ভিজিট : ৬২)
আশফাক কবির সাজিদ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ ছাত্র হত্যা মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাতে খুনের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চারজনকে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

নিহত আশফাক কবির সাজিদ (১৭) নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। থাকতেন নগরীর চকবাজার এলাকার ডিসি রোড কবরস্থানের পাশের একটি ভাড়া বাসায়।

পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলে আশফাককে তার বন্ধু ফারদিন হাসান ফোনে কল দিয়ে বাকলিয়া এক্সেস রোডের মৌসুমি আবাসিক এলাকার মোড়ে ডেকে নেন। সেখানে গেলে কয়েকজন তরুণ ধারালো অস্ত্রের ভয় দেখায়। তাকে জোর করে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। এক পর্যায়ে হামলাকারীদের হাত থেকে বাঁচতে আশফাক কৌশলে ভবনের ভেতরে ঢুকে গেট বন্ধ করে দেন। এরপর দৌড়ে আটতলায় উঠে যান। হামলাকারীরা গেটে ধাক্কা দিলে নিরাপত্তাকর্মী এনামুল হক গেট খুলে দেন। পরে তারা ভবনের উপরের অংশে গিয়ে আশফাককে মারধর করেন। এক পর্যায়ে আটতলা থেকে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা ট্রিপল নাইনে ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আশফাককে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) চকবাজার থানায় ৭ জনকে আসামি করে মামলা করেছেন।

নিহতের বাবা আবুল হাশেম বলেন, তার ছেলে কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। কী কারণে এ ঘটনা ঘটেছে বুঝতে পারছি না। ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, পুলিশ ঘটনার পর থেকে তদন্ত করছে। অন্য অপরাধীদের গ্রেফতার করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   চট্টগ্রামে  কলেজছাত্র  খুন  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: