হোয়াইট হাউসে হবে ইসরায়েল-লেবানন শান্তি সংলাপ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে সংলাপে বসবেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। আগামী কিংবা তার পরবর্তী সপ্তাহেই হতে পারে

2026-04-17T12:46:45+00:00
2026-04-17T12:46:45+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হোয়াইট হাউসে হবে ইসরায়েল-লেবানন শান্তি সংলাপ : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে সংলাপে বসবেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। আগামী কিংবা তার পরবর্তী সপ্তাহেই হতে পারে সেই বৈঠক। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ তথ্য জানিয়েছেন তিনি। 

ট্রাম্প বলেন, এটা দারুণ একটা ব্যাপার। গত ৪৪ বছরে এই প্রথম ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি বৈঠক হতে যাচ্ছে এবং আমার মনে হয়, সেই বৈঠকেই আমরা একটি চুক্তিস্বাক্ষর দেখতে পাবো। আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে হতে যাচ্ছে সেই বৈঠক।

Advertisement
এর আগে নিজের সামাজিক যোগাযোগামাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির তথ্য জানান তিনি। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, আমি কিছুক্ষণ আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা শেষ করেছি। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় নেতা আনুষ্ঠানিকভাবে ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।


প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। সেই যুদ্ধ শুরুর দুদিন পর থেকে লেবাননে পৃথকভাবে বিমান অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফের হামলায় গত ২ এপ্রিল থেকে এ পর্যন্ত লেবাননে নিহত হয়েছেন প্রায় দুই হাজার ২০০ জন আহত হয়েছেন ৫ হাজার ৬০০ জনের বেশি এবং বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে ছুটতে বাধ্য হয়েছেন কয়েক লাখ মানুষ।

সময়ের আলো/আআ
  বিষয়:   হোয়াইট হাউস  ইসরায়েল  লেবানন  শান্তি  সংলাপ  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: