পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার বৈঠক সোমবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার কারিগরি পর্যায়ের আলোচনায় বসতে পারে বলে জানিয়েছে পাকিস্তান সরকারের

2026-04-18T20:20:40+00:00
2026-04-18T20:20:40+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার বৈঠক সোমবার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:২০ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার কারিগরি পর্যায়ের আলোচনায় বসতে পারে বলে জানিয়েছে পাকিস্তান সরকারের সূত্র। শনিবার (১৮ এপ্রিল) আনাদোলু এজেন্সি’কে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, দুই দেশের কারিগরি দল ‘সম্ভবত সোমবার’ বৈঠকে বসবে। আলোচনার মূল লক্ষ্য হলো চলমান উত্তেজনা নিরসন করে একটি স্থায়ী সমাধানের দিকে অগ্রসর হওয়া, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রভাব ফেলছে।

সূত্র আরও জানায়, আলোচনায় একটি খসড়া চুক্তি তৈরি হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ কয়েকজন রাষ্ট্রনেতা চুক্তি স্বাক্ষরের জন্য ইসলামাবাদে আসতে পারেন।

গত ১১-১২ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের প্রথম দফার বৈঠকের পর থেকেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে বলে জানা গেছে। উভয় পক্ষই দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে।

এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি ইরানের রাজধানী তেহরান সফর করেন এবং দেশটির সামরিক ও বেসামরিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। ওই সফরের পর ইরান হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দেওয়ার ঘোষণা দেয়, পরে আবার তা বন্ধের সিদ্ধান্ত জানায়।

অন্যদিকে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চুক্তি হলে তিনি ইসলামাবাদে গিয়ে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

পাকিস্তান সরকার জানিয়েছে, বৈঠককে কেন্দ্র করে প্রতিনিধিদল ও সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও আবাসন ব্যবস্থা ইতোমধ্যে প্রস্তুত করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের কোনো পক্ষ থেকেই আলোচনার চূড়ান্ত সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইরান  পাকিস্তান  রাজধানী  ইসলামাবাদ  বৈঠক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: