সামাজিক মাধ্যমে আবারও ভিডিও দিয়ে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। তবে এবার কোনো বিতর্ক নয় বরং রান্নাঘরের আনন্দঘন মুহূর্তই দর্শকদের মনোযোগ কেড়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা একটি ছোট ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে বেশ ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন এই তারকা। আধুনিক রান্নাঘরে চিংড়ি রান্নার প্রস্তুতির ফাঁকেই হঠাৎ গানের তালে নেচে ওঠেন তিনি। এরপর হাসিখুশি ভঙ্গিতে কড়াইতে থাকা চিংড়ি নাড়তে দেখা যায় তাকে।
ভিডিওটির দৈর্ঘ্য খুব বেশি নয়, কিন্তু এতে তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং প্রাণবন্ত আচরণ নজর কেড়েছে নেটিজেনদের। ক্যাপশনে নিজের চিংড়িপ্রেমের কথাও মজার ছলে উল্লেখ করেন এই অভিনেত্রী।
আরও পড়ুন
প্রকাশের পরপরই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ব্যক্তিগত জীবন ও বিভিন্ন ঘটনার কারণে প্রায়ই আলোচনায় থাকেন পরীমণি। তবে এই ভিডিওতে ভিন্ন এক রূপে দেখা গেছে তাকে- চাপমুক্ত, স্বাভাবিক এবং আনন্দে ভরা। যদিও সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে তার উপস্থিতি তুলনামূলক কম, তবুও শোনা যাচ্ছে নতুন কিছু প্রজেক্ট নিয়ে তিনি আবারও ব্যস্ত হয়ে উঠছেন।
এএডি/