হরমুজ প্রণালীতে ফরাসি জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে ফ্রান্সের শিপিং কোম্পানি সিএমএ সিজিএমের একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। প্রণালী অতিক্রমের সময় জাহাজটিকে লক্ষ্য করে গুলি ছোড়া

2026-04-20T08:02:10+00:00
2026-04-20T08:02:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালীতে ফরাসি জাহাজে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:০২ এএম 
সংগৃহীত ছবি
হরমুজ প্রণালীতে ফ্রান্সের শিপিং কোম্পানি সিএমএ সিজিএমের একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। প্রণালী অতিক্রমের সময় জাহাজটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ ঘটনায় কোনো নাবিক হতাহত হয়নি।

সোমবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদসংস্থা আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

অন্যদিকে বার্তা সংস্থা এএফপি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) বরাতে জানায়, হামলার সম্মুখীন হওয়া জাহাজটির নাম এভারগ্লেডস। হামলার সময় এটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, যদিও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে আরব সাগরে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে মার্কিন বাহিনী। রোববার রাতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সেন্টকম জানায়, তাদের বাহিনী নৌ অবরোধ কার্যকর করার অংশ হিসেবে ওই জাহাজটিকে থামতে একাধিকবার সতর্ক করে। ছয় ঘণ্টা ধরে বারবার সতর্কবার্তা দেওয়ার পরও জাহাজটি নির্দেশনা না মানায় মার্কিন বাহিনী গুলি চালায়।


বিবৃতিতে বলা হয়, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজটির ইঞ্জিন রুম খালি করতে নির্দেশ দেয়। এরপর জাহাজটির চলাচল অক্ষম করতে ৫ ইঞ্চি এমকে ৪৫ গান থেকে গুলি ছোড়া হয়, যা জাহাজের ইঞ্জিন রুমে আঘাত করে।

পরে মার্কিন মেরিন সেনারা জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে জাহাজটি মার্কিন হেফাজতে রয়েছে বলে জানানো হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   হরমুজ  প্রণালী  ফ্রান্স  জাহাজ  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: