যে খবর পড়ে পুনম পাণ্ডেকে চড় মেরেছিলেন বাবা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

নানা বিষয় নিয়ে বেশিরভাগ সময় আলোচনায় থাকেন বলিউড তারকা পুনম পাণ্ডে। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হলে ক্যামেরার

2026-04-20T09:02:04+00:00
2026-04-20T10:43:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
যে খবর পড়ে পুনম পাণ্ডেকে চড় মেরেছিলেন বাবা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:০২ এএম  আপডেট: ২০.০৪.২০২৬ ১০:৪৩ এএম
অভিনেত্রী পুনম পাণ্ডে। সংগৃহীত ছবি
নানা বিষয় নিয়ে বেশিরভাগ সময় আলোচনায় থাকেন বলিউড তারকা পুনম পাণ্ডে। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হলে ক্যামেরার সামনে নগ্ন হওয়ার ঘোষণা দিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার জেরে পারিবারিক অশান্তি ও বাবার হাতে চড় খাওয়ার অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। 

পুনম জানান, প্রচার পাওয়ার আশায় তখন এমন মন্তব্য করলেও তার জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছিল। টাইমস নাও-কে দেওয়া ওই সাক্ষাৎকারে পুনম পাণ্ডে বলেন, তার বিতর্কিত সেই মন্তব্যের বিষয়ে পরিবারের সদস্যরা আগে থেকে কিছুই জানতেন না। পরের দিন খবরের কাগজে বিষয়টি দেখে তার বাবা প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তাকে চড় মারেন। 

একজন রক্ষণশীল পরিবারের সন্তান হয়ে এমন আচরণ করায় বাড়িতে দীর্ঘ সময় অশান্তি চলেছিল। পুনমের ভাষ্যমতে, তৎকালীন সময়ে আলোচনায় আসার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন এবং বন্ধুদের সঙ্গে আড্ডার ছলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।


উল্লেখ্য, ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় থাকেন পুনম পাণ্ডে। সর্বশেষ ২০২৪ সালে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও পরবর্তীতে তিনি দাবি করেন, জরায়ু ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই তিনি এমন নাটক করেছিলেন। তবে তার এই কর্মকাণ্ড সাধারণ মানুষ ও শোবিজ অঙ্গনের অনেকেই নেতিবাচকভাবে গ্রহণ করেছিলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   খবর  পুনম পাণ্ডে  চড়  বাবা  পরিবার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: