জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এরপর জাপানের আবহাওয়া সংস্থা সুনামির সতর্কতা জারি করেছে।সোমবার

2026-04-20T15:02:38+00:00
2026-04-20T15:03:22+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:০২ পিএম  আপডেট: ২০.০৪.২০২৬ ৩:০৩ পিএম
সংগৃহীত ছবি
জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এরপর জাপানের আবহাওয়া সংস্থা সুনামির সতর্কতা জারি করেছে।

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় ৪টা ৫৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের সানকিরু উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এটি সমুদ্রের তলদেশের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ওই অঞ্চলে অল্প সময়ের মধ্যে ৩ মিটারের বেশি উঁচু সুনামি আঘাত হানতে পারে। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যে এটি কয়েকশ কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সেখানকার ওনাগাওয়া পারমাণবিক প্ল্যান্টে কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হচ্ছে কি না সেটি পরীক্ষা করা হচ্ছে।

যে সব অঞ্চলে সুনামির সতর্কতা দেওয়া হয়েছে

দেশটির আবহাওয়া সংস্থা উত্তরাঞ্চলের বিস্তৃত অঞ্চলজুড়ে সুনামির সতর্কতা দিয়েছে। যার মধ্যে বিশেষভাবে হোকাইদো এবং ইওয়াতে জেলার কিছু অংশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে প্রাথমিক অবস্থায় আবহাওয়া সংস্থা ভূমিকম্পটি ৭ দশমিক ৯ মাত্রার বলে জানিয়েছিল। পরে এটি কমিয়ে ৭ দশমিক ৪ করা হয়। এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি। তবে বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণের চেয়ে সম্ভাব্য সুনামির দিকে নজর রাখা হচ্ছে।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: