ভারতীয় হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানি ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক

খেলা

আফগানিস্তান ক্রিকেটের উত্থানের গল্পের সেই চিরচেনা লম্বা চুলে দৌড়ে আসা বাঁহাতি পেসার শাপুর জাদরান এখন মাঠের লড়াই ছেড়ে জীবনের কঠিনতম

2026-04-20T20:32:11+00:00
2026-04-20T20:32:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
ভারতীয় হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানি ক্রিকেটার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৩২ পিএম 
আফগানিস্তানের বাঁহাতি পেসার শাপুর জাদরান। ছবি : ক্রিকইনফো
আফগানিস্তান ক্রিকেটের উত্থানের গল্পের সেই চিরচেনা লম্বা চুলে দৌড়ে আসা বাঁহাতি পেসার শাপুর জাদরান এখন মাঠের লড়াই ছেড়ে জীবনের কঠিনতম লড়াইয়ে অবতীর্ণ। বিশ্বকাপের মঞ্চে আফগানদের প্রথম জয়ের নায়ক বর্তমানে ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

৩৮ বছর বয়সী এই সাবেক তারকা আক্রান্ত হয়েছেন এক বিরল ও প্রাণঘাতী রোগে, যার নাম হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস। চিকিৎসকদের মতে, এটি এমন এক অবস্থা যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের অঙ্গ-প্রত্যঙ্গের বিরুদ্ধেই যুদ্ধ শুরু করে। এর ফলে যকৃত, অস্থিমজ্জা এবং প্লীহার মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবর থেকে অসুস্থ বোধ করছিলেন শাপুর। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে আনা হয়। তার ছোট ভাই গামাই জাদরান ইএসপিএন ক্রিকইনফোকে জানান, ‘সংক্রমণটি পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল, এমনকি মস্তিষ্কেও এর প্রভাব দেখা দেয়। এমআরআই ও সিটি স্ক্যান রিপোর্টে বিষয়টি ধরা পড়ে। মাঝে ২০ দিনের মতো ও ভালো ছিল, কিন্তু হঠাৎ সংক্রমণ আবার ফিরে আসায় দ্রুত আইসিইউতে নিতে হয়।’
আরও পড়ুন

চলতি বছরের জানুয়ারি থেকেই দিল্লিতে চিকিৎসাধীন আছেন তিনি। এর আগে যক্ষ্মাসহ (টিবি) বিভিন্ন জটিল সংক্রমণে তার শরীরের অবস্থা নাজুক হয়ে পড়েছিল। আফগানিস্তান ক্রিকেটকে বিশ্বমঞ্চে পরিচিত করার অন্যতম কারিগর শাপুর জাদরান। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক প্রথম জয়ে তার অবদান ভোলার নয়।

২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল এই লড়াকু ক্রিকেটারকে। ক্রিকেট দুনিয়া এখন মুখিয়ে আছে সেই চিরচেনা উদযাপনের মানুষটির সুস্থ হয়ে ফেরার অপেক্ষায়।

এএডি/


  বিষয়:   ভারত  হাসপাতাল  জীবন  মৃত্যু  আফগান  ক্রিকেটার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: