পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা জোরদার, ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদল আসার আভাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে। ফলে শিগগিরই ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত

2026-04-20T22:01:01+00:00
2026-04-20T22:01:01+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা জোরদার, ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদল আসার আভাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:০১ পিএম 
ছবি : সংগৃহীত
পাকিস্তান সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে। ফলে শিগগিরই ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত জামিল খান আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পরিস্থিতি দ্রুত অগ্রসর হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই বিভিন্ন ইস্যু নিয়ে অগ্রগতি হতে পারে এবং এ সময়ের মধ্যেই ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছাবে।

জামিল খানের মতে, ইরান প্রথমদিকে তাদের দাবির তালিকায় লেবানন ইস্যুকে অগ্রাধিকার দেয়। তারা চেয়েছিল যুদ্ধবিরতির আলোচনায় লেবাননকে অন্তর্ভুক্ত করা হোক এবং এভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইসরায়েল ও লেবাননের যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত করা হোক। ডোনাল্ড ট্রাম্প আলাদা আলোচনার পথ তৈরি করে বিষয়টি কৌশলে সমাধান করেন। এর ফলে দুটি সংকটকে পৃথকভাবে বিবেচনার সুযোগ সৃষ্টি হয়।

তিনি আরও ধারণা দেন, পরবর্তী দফার আলোচনায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুই প্রধান হয়ে উঠবে। বিশেষ করে এর মাত্রা কমানো ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে।


/কহু

  বিষয়:   ইরান-যুক্তরাষ্ট্র  বৈঠক  তেল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: