যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে অনিশ্চয়তা, এক লাফে তেলের দাম বাড়ল ৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে সৃষ্ট ধোঁয়াশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।সোমবার

2026-04-20T22:42:54+00:00
2026-04-20T22:42:54+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে অনিশ্চয়তা, এক লাফে তেলের দাম বাড়ল ৫ শতাংশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৪২ পিএম 
বাজার খোলার পরপরই তেলের দাম ৫ শতাংশ বেড়ে যায়। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে সৃষ্ট ধোঁয়াশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।  

সোমবার (২০ এপ্রিল) বাজার খোলার পরপরই তেলের দাম ৫ শতাংশ বেড়ে যায়। আগামী বুধবার দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে শঙ্কা ছড়িয়ে পড়েছে। 

জাপান সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এক সতর্কবার্তায় জানান, হরমুজ প্রণালীতে অবরোধের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং অর্থনীতি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। তিনি জাতীয় নিরাপত্তার স্বার্থে এই গুরুত্বপূর্ণ নৌপথটি অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানান। 


জ্বালানি সংকটের এই উদ্বেগের মধ্যেও এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার বাজার যুদ্ধের শুরুর দিকে হওয়া বড় ধরনের লোকসান কাটিয়ে আগের অবস্থায় ফিরতে শুরু করেছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, বিনিয়োগকারীরা সম্ভবত পরিস্থিতির চরম অবনতির কথা মাথায় রেখেই এখন লেনদেন করছেন। তবে বুধবারের পর যদি শান্তি আলোচনায় কোনো ইতিবাচক অগ্রগতি না হয়, তবে আঞ্চলিক বাজারগুলোতে নতুন করে অস্থিরতা শুরু হতে পারে।

/ইউএমএইচ
  বিষয়:   যুক্তরাষ্ট্র-ইরান  যুদ্ধবিরতি  তেল  দাম 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: