‘যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সদিচ্ছা দেখালেও চুক্তি নিয়ে কাটেনি সংশয়’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার ফলাফল নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। বিশ্লেষকদের মতে, দুই পক্ষই বর্তমানে বিশ্ববাসীকে তাদের আলোচনার

2026-04-20T22:56:37+00:00
2026-04-20T22:57:09+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
‘যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সদিচ্ছা দেখালেও চুক্তি নিয়ে কাটেনি সংশয়’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ পিএম  আপডেট: ২০.০৪.২০২৬ ১০:৫৭ পিএম  (ভিজিট : ১৬)
জেইদন আলকিনানি। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার ফলাফল নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। বিশ্লেষকদের মতে, দুই পক্ষই বর্তমানে বিশ্ববাসীকে তাদের আলোচনার 'সদিচ্ছা' দেখানোর চেষ্টা করছে। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে 'আরব পারসপেক্টিভস ইনস্টিটিউট'-এর প্রতিষ্ঠাতা পরিচালক জেইদন আলকিনানি এই মন্তব্য করেন। 

আলকিনানি বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইসলামাবাদে উপস্থিত থাকার মানেই এই নয় যে, কোনো চুক্তি সই হতে যাচ্ছে। তিনি জানান, যুদ্ধবিরতি শেষ হবে নাকি এর মেয়াদ বাড়ানো হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শীর্ষ পর্যায়ের আলোচকরা। বর্তমানে দুই দেশই মূলত আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের এটা দেখাতে চায় যে, তারা যুদ্ধ বন্ধে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।


বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরুতে ইরানের যে রক্ষণাত্মক অবস্থান ছিল, বর্তমান আলোচনার টেবিলে তাদের অনীহা তার চেয়ে একেবারেই আলাদা। আলকিনানি বলেন, ইরান খুব ভালো করেই জানে যে, এই আলোচনা শুধু যুদ্ধ বন্ধ করার জন্য নয়, বরং তাদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইও বটে। 

যদিও মধ্যস্থতাকারীরা একটি স্থায়ী সমাধানের পথ খুঁজছেন, তবে শেষ পর্যন্ত দুই পক্ষ কোনো সাধারণ ঐকমত্যে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে বিশেষজ্ঞ মহলে যথেষ্ট সংশয় রয়েছে। এই আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের পরবর্তী রাজনৈতিক মানচিত্র।


/ইউএমএইচ


  বিষয়:   যুক্তরাষ্ট্র-ইরান  চুক্তি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: