প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার (২২ এপ্রিল) তার কার্যালয়ের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক জানান, মহাসচিব মনে করেন এই পদক্ষেপটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে এবং আলোচনার পরিবেশ তৈরিতে অনেক বড় ভূমিকা রাখবে। জাতিসংঘ মহাসচিব সব পক্ষকে অনুরোধ করেছেন, তারা যেন কোনোভাবেই এই যুদ্ধবিরতি না ভাঙেন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করেন।
তিনি আরও বলেন, এই সংকট সমাধানে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ স্থাপনে পাকিস্তান যে ভূমিকা রাখছে, তারও বিশেষ প্রশংসা করেছেন গুতেরেস। তিনি আশা প্রকাশ করছেন, পাকিস্তানের এই চেষ্টার মাধ্যমেই দীর্ঘদিনের এই সংঘাতের একটি স্থায়ী সমাধান বেরিয়ে আসবে।
/কহু