দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বর্তমান সরকার সাবেক অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুজন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করেছে।বুধবার (২২ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য

2026-04-22T23:51:56+00:00
2026-04-22T23:51:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:৫১ পিএম 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। সংগৃহীত ছবি
বর্তমান সরকার সাবেক অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুজন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করেছে। 

বুধবার (২২ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পোল্যান্ডের রাষ্ট্রদূত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং পর্তুগালের  রাষ্ট্রদূত  সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। 


এর আগে, গত বছরের ১০ এপ্রিল ময়নুল ইসলামকে চুক্তিতে পোল্যান্ডের রাষ্ট্রদূত এবং ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর মাহফুজুল হককে পর্তুগালের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিতে নিয়োগ পাওয়া ময়নুল ও মাহফুজুলসহ চার রাষ্ট্রদূতকে গত ৮ মার্চ প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন তাদের নিয়োগের বাকি মেয়াদ বাতিল করল সরকার।


/ইউএমএইচ



  বিষয়:   রাষ্ট্রদূত  জনপ্রশাসন মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: