হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম আয় পেল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে প্রথমবারের মতো টোল আদায় শুরু করেছে ইরান। দেশটির আধা-সরকারি

2026-04-23T15:12:34+00:00
2026-04-23T15:12:34+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম আয় পেল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:১২ পিএম 
ছবি : সংগৃহীত
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে প্রথমবারের মতো টোল আদায় শুরু করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইরানের পার্লামেন্টের দ্বিতীয় ডেপুটি স্পিকার হাজি বাবায়ি নিশ্চিত করেছেন, প্রণালী অতিক্রমকারী জাহাজগুলো থেকে সংগৃহীত টোলের প্রথম কিস্তির অর্থ ইতিমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের ওপর তেহরানের এই কর বা টোল আরোপের বিষয়টি বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। 

Advertisement
কূটনৈতিক বিশ্লেষকদের বরাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। এই পথে টোল আদায়ের মাধ্যমে ইরান একদিকে যেমন নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে চাইছে, অন্যদিকে পশ্চিমা দেশগুলোর ওপর নতুন করে চাপের সৃষ্টি করছে। ইরান এই পদক্ষেপকে নিজেদের জলসীমার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে দাবি করলেও, একে ঘিরে আন্তর্জাতিক নৌ-চলাচল নীতি নিয়ে নতুন করে আইনি ও রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধের মুখে থাকা তেহরানের জন্য এই আয় একটি নতুন বিকল্প উৎস হিসেবে কাজ করবে।

/কহু
  বিষয়:   ইরান  ইসরায়েল  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: