গাঁজা নিয়ে গবেষণা ও চিকিৎসায় ব্যবহার বাড়াতে ট্রাম্পের পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সম্প্রতি গাঁজা পুনঃ শ্রেণিবিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাস ধরে ফেডারেল পর্যালোচনার পর এই পদক্ষেপ

2026-04-23T21:59:00+00:00
2026-04-23T21:59:00+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গাঁজা নিয়ে গবেষণা ও চিকিৎসায় ব্যবহার বাড়াতে ট্রাম্পের পদক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : পিবিএস
সম্প্রতি গাঁজা পুনঃ শ্রেণিবিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাস ধরে ফেডারেল পর্যালোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত তার নিজ দলের নেতাদের মধ্যেও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। 

একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি আদেশে রাজ্য অনুমোদিত মেডিকেল গাঁজাকে নতুনভাবে শ্রেণিবিন্যাস করেন। 

এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে এবং গবেষণার পথ আরও উন্মুক্ত হবে বলে আশা রাখেন ট্রাম্প। তার ভাষায়, এটি রোগীদের জন্য উন্নত চিকিৎসা এবং চিকিৎসকদের জন্য নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে সহায়ক হবে।

এই সিদ্ধান্তের ফলে গাঁজার ওপর বিদ্যমান ফেডারেল বিধিনিষেধ কিছুটা শিথিল হবে। বিশেষ করে, গাঁজাকে ‘শিডিউল ১’ (যেখানে হেরোইন ও এলএসডি-র মতো মাদক অন্তর্ভুক্ত) থেকে সরিয়ে ‘শিডিউল ৩ ’-তে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে গবেষণা সহজ হবে এবং চিকিৎসাক্ষেত্রে এর ব্যবহার বাড়তে পারে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চালু থাকা প্রায় ৪০টি মেডিকেল ক্যানাবিস কর্মসূচি আরও বৈধতা পাবে। তবে এই উদ্যোগ রিপাবলিকানদের মধ্যে সমর্থন পায়নি। 


অনেক আইনপ্রণেতা মনে করেন, এতে তরুণদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি বাড়তে পারে। কংগ্রেসম্যান অ্যান্ডি হ্যারিস এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, গবেষণার জন্য পুনঃ শ্রেণিবিন্যাসের প্রয়োজন নেই, বরং এটি তরুণদের জন্য ক্ষতিকর হতে পারে।

অন্যদিকে, ট্রাম্প এই সমালোচনার জবাবে বলেন, এই পদক্ষেপ কোনোভাবেই গাঁজাকে বৈধতা দিচ্ছে না বা বিনোদনমূলক ব্যবহারে উৎসাহ দিচ্ছে না। তিনি বরাবরই মাদকবিরোধী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। 

এই নীতিগত পরিবর্তনের পেছনে ব্যবসায়িক চাপও ছিল। ক্যানাবিস কোম্পানি ট্রুলিভ-এর প্রধান নির্বাহী কিম রিভার্স দীর্ঘদিন ধরে এই বিষয়ে লবিং করছিলেন।

এদিকে, এই ঘোষণার পর ক্যানাবিস সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ক্যানাবিস শিল্পে নতুন বিনিয়োগ ও আর্থিক সুযোগ সৃষ্টি করবে। 


/ইউএমএইচ
  বিষয়:   ট্রাম্প  গাঁজা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: