গোবিন্দগঞ্জের আলোচিত হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুরে গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সপ্তম চন্দ্র বর্মন (২০) কে মাদারীপুর থেকেগ্রেফতারকরেছে র‌্যাব।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে মাদারীপুর

2026-04-24T21:57:33+00:00
2026-04-24T21:57:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গোবিন্দগঞ্জের আলোচিত হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুরে গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:৫৭ পিএম 
আসামি সপ্তম চন্দ্র বর্মন। ছবি : সময়ের আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সপ্তম চন্দ্র বর্মন (২০) কে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কানাগাছিরা এলাকায় র‌্যাব-১৩ (রংপুর) ও র‌্যাব-৮ (মাদারীপুর) এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, নিহত বাদল চন্দ্র বর্মন (৪৩) এবং গ্রেফতারকৃত আসামি একই এলাকার বাসিন্দা ও প্রতিবেশী ছিলেন। জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত বছরের ২৪ অক্টোবর সকালে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা গেছে, সেদিন সকাল ৮টার দিকে সপ্তম চন্দ্র বর্মনসহ ৪-৫ জন অজ্ঞাত সহযোগী দেশীয় অস্ত্র-বাঁশের লাঠি, লোহার রড, রামদা ও ধারালো অস্ত্র নিয়ে বাদল চন্দ্র বর্মনের বাড়িতে প্রবেশ করে। তারা তাকে অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করে। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরবর্তীতে স্বজনরা তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেল ৪টা ৫৩ মিনিটে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি (নম্বর-৩৫, তারিখ-২৭ অক্টোবর ২০২৫) দণ্ডবিধির একাধিক ধারায় রুজু করা হয়।

র‌্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


  বিষয়:   গাইবান্ধার  গোবিন্দগঞ্জ  মাদারীপুর  গ্রেফতার  র‌্যাব 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: