বৌভাতে বরকে অকটেন উপহার দিলো বন্ধুরা

শ্রীমঙ্গল সংবাদদাতা

সারাদেশ

বৌভাত অনুষ্ঠানে উপহার হিসেবে জ্বালানি তেল অকটেন দিয়েছেন বরের বন্ধুরা। এমন উপহারের খবরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় বৌভাতে আসা অতিথিদের

2026-04-25T00:55:21+00:00
2026-04-25T01:01:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বৌভাতে বরকে অকটেন উপহার দিলো বন্ধুরা
শ্রীমঙ্গল সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ এএম  আপডেট: ২৫.০৪.২০২৬ ১:০১ এএম
বৌভাত অনুষ্ঠানে উপহার দিয়েছেন অকটেন। সংগৃহীত ছবি
বৌভাত অনুষ্ঠানে উপহার হিসেবে জ্বালানি তেল অকটেন দিয়েছেন বরের বন্ধুরা। এমন উপহারের খবরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় বৌভাতে আসা অতিথিদের মধ্যে। শুক্রবার (২৪ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলা শহরের উত্তরসুর এলাকার সুমন পালের বৌভাতের অনুষ্ঠান ছিল শুক্রবার। বৌভাতে আসা বিভিন্ন স্থানের অতিথিরা নানা রকমের উপহার নিয়ে আসেন। এমনকি অনেকে নগদ টাকা-পয়সাও শুভেচ্ছা হিসেবে বৌভাতে বর-কনেকে উপহার দেন। 

তবে রাজেশ ভৌমিক নামে এক অতিথি বৌভাতে ব্যতিক্রমধর্মী এক উপহার নিয়ে আসেন। তিনি উপহার হিসেবে নিয়ে আসেন ৫ লিটার জ্বালানি তেল-অকটেন। এমন উপহারের বিষয়টি বৌভাত অনুষ্ঠানে লোকমুখে ছড়িয়ে পড়লে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম নেয়। অনেকে খাবার টেবিল থেকে উঠে গিয়ে উপহারের প্যাকেটটি দেখেন। আবার অনেকে বলছেন, জ্বালানি সংকটের এমন সংকটময় সময়ে এ উপহারটি ছিল একদম সময়োপযোগী। 


এ ব্যাপারে রাজেশ ভৌমিক জানান, নতুন বর তার একজন ঘনিষ্ঠ বন্ধু। বৌভাতে ব্যতিক্রম এবং আলোচিত কী এমন উপহার দেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করছিল। পরে অন্য বন্ধুদের সহায়তা নিয়ে জ্বালানি সংকটের এ সময়ে তিনি ৫ লিটার অকটেন উপহার দেন। তবে এ উপহারে এরকম সাড়া জাগবে তা তিনি ভাবেননি। 

এদিকে নতুন বর সুমন পাল এ উপহারের প্রতিক্রিয়ায় জানান, তার একটি মোটর সাইকেল রয়েছে। প্রতিদিন লাইনে দাঁড়িয়ে অনেক কষ্টে তেল নিতে হয়। তার বন্ধুদের দেওয়া এ উপহার খুবই কাজে লাগবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বৌভাত  বর  অকটেন  উপহার  বন্ধু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: