সৌদিতে অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা ১ লাখ রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দর্শনার্থী ভিসাধারী হজযাত্রীদের যদি কেউ বাস ভাড়া দেন কিংবা আশ্রয়ের ব্যবস্থা করেন, তাহলে ওই ব্যক্তিকে সর্বোচ্চ

2026-04-25T12:46:55+00:00
2026-04-25T14:00:55+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সৌদিতে অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা ১ লাখ রিয়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ পিএম 
অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা দিতে হতে পারে। ছবি : সংগৃহীত
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দর্শনার্থী ভিসাধারী হজযাত্রীদের যদি কেউ বাস ভাড়া দেন কিংবা আশ্রয়ের ব্যবস্থা করেন, তাহলে ওই ব্যক্তিকে সর্বোচ্চ ১ লাখ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ ৭০ হাজার ৫৯৯ টাকা) জরিমানা দিতে হতে পারে। 

সংবাদমাধ্যম গালফ নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যারা ভিজিট ভিসাধারী হজযাত্রীদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন বা অন্য কোনো ধরনের আশ্রয়স্থলে থাকার ব্যবস্থা করবেন, তাদের ওপর এই জরিমানা প্রযোজ্য হবে।


এছাড়াও, যারা প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো ব্যক্তিকে মক্কা বা অন্যান্য ধর্মীয় স্থানে লুকিয়ে থাকতে যদি কেউ সহযোগিতা করেন, তাহলে তিনিও এই জরিমানার আওতায় পড়বেন।  

বেশ কয়েক বছর আগে হজযাত্রীদের জন্য পৃথক হজভিসা চালু করেছে সৌদি আরব। দেশটির সরকারের পক্ষ থেকে বার বার বলা হয়েছে, হজভিসা ব্যতীত দর্শনার্থী বা অন্য কোনো ভিসায় যদি কোনো ব্যক্তি হজ করতে আসেন— তাহলে তা অবৈধ বলে গণ্য করা হবে।

/কেএইচও
  বিষয়:   সৌদি  অবৈধ হজযাত্রী  আশ্রয়  জরিমানা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: