পারিবারিক টানাপোড়েনে ইরফান-সুনেরাহ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

পারিবারিক গল্পের অভিনয়শিল্পী হিসেবে সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাদের সাম্প্রতিক কাজগুলো দেখলে সেটি আরও

2026-04-26T03:55:40+00:00
2026-04-26T03:55:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
পারিবারিক টানাপোড়েনে ইরফান-সুনেরাহ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:৫৫ এএম 
সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ। সংগৃহীত ছবি
পারিবারিক গল্পের অভিনয়শিল্পী হিসেবে সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাদের সাম্প্রতিক কাজগুলো দেখলে সেটি আরও স্পষ্ট হয়ে যায়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এ জুটির ‘যে বাঁধন যায় না ছেঁড়া’ নাটকটি প্রকাশ হয়েছে। 

এতে আরও আছেন আবুল হায়াত ও আশরাফুল আলম সোহাগ। জামাল হোসেনের প্রযোজনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। এটির গল্প ও চিত্রনাট্য করেছেন শফিকুর রহমান শান্তনু।

গল্পে দেখা যায়, সুখী দম্পতি সুনেরাহ ও ইরফান সাজ্জাদের পরিবারে বোঝা হয়ে দাঁড়ায় বাবা আবুল হায়াত। প্রথমে বিষয়টি স্বাভাবিক থাকলেও পরে বেঁকে বসেন সুনেরাহ। এ নিয়ে সংসারে টানাপোড়েন শুরু হয় তাদের। বিপত্তিতে পড়েন ইরফান সাজ্জাদ। একদিকে স্ত্রী অন্যদিকে তার বৃদ্ধ বাবা। এমন পরিস্থিতিতে কী করবেন তিনি? এমনই গল্পে নাটকটি নির্মিত হয়েছে।

নাটকটি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, চলতি বছর পারিবারিক গল্পের দিকে দর্শক বেশ আগ্রহী হয়েছেন। এ নাটকেও দর্শক পিতা ও পুত্রের সুন্দর একটি গল্প দেখতে পাবে। এ সময়ে এসে আমাদের পরিবারগুলোতে যা হচ্ছে পরিচালক সেটি তুলে ধরার চেষ্টা করেছেন। নাটকে আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। বাস্তবধর্মী এই নাটকে তার সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য বড় অনুপ্রেরণা। এই বয়সেও তার কাজের প্রতি একাগ্রতা দেখে সত্যিই আমি মুগ্ধ। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।

সুনেরাহ বলেন, এর আগেও ইরফানের সঙ্গে অনেক কাজ করেছি। সেগুলো দর্শক গ্রহণ করেছেন। আশা করছি এই নাটকটিও সবার ভালো লাগবে। নাটকের গল্পে পারিবারিক জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে। বাবার প্রতি সন্তানের দায়িত্বের গুরুত্ব স্পষ্ট হয়েছে। 

নাটকটি প্রসঙ্গে পরিচালক রানা বলেন, এটি চমৎকার একটি পারিবারিক গল্পের নাটক। যত্ন নিয়ে কাজটি করেছি। বরেণ্য অভিনেতা আবুল হায়াতের পাশাপাশি ইরফান সাজ্জাদ ও সুনেরাহ ভালো অভিনয় করেছে। আশা করছি দর্শকদের এটি ভালো লাগবে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   পারিবারিক  টানাপোড়েন  ইরফান  সুনেরাহ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: