‘আমরা সবাই ঐক্যবদ্ধ’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ওয়াশিংটন হিলটন হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টা ২০২৪ সালের পেনসিলভানিয়ার সেই ভয়াবহ স্মৃতিকে আবারও ফিরিয়ে এনেছে বলে মন্তব্য

2026-04-26T14:35:24+00:00
2026-04-26T14:35:24+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
‘আমরা সবাই ঐক্যবদ্ধ’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
ওয়াশিংটন হিলটন হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টা ২০২৪ সালের পেনসিলভানিয়ার সেই ভয়াবহ স্মৃতিকে আবারও ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেছেন ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই অভিজ্ঞতাকে ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করেন।

স্কাভিনো তার পোস্টে উল্লেখ করেন, পেনসিলভানিয়ার বাটলারের নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর চালানো সেই গুপ্তহত্যা চেষ্টার পর তিনি ভাবেননি যে আবারও তাকে গুলির শব্দ শুনে মাটিতে লুটিয়ে পড়তে হবে। তিনি বলেন, বাটলার, পেনসিলভানিয়ার পর আবার যে গুলির শব্দে মাটিতে শুয়ে পড়তে হবে, তা কখনো ভাবিনি। এই ঘটনা অনেকগুলো ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনেছে।

হামলার সময় উপস্থিত সকলে অক্ষত থাকায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কাভিনো। ডিনারে উপস্থিত অতিথিদের মনোবল চাঙ্গা করতে তিনি লেখেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আজ রাতে উপস্থিত সবাই সুস্থ আছেন। আমরা সবাই এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ। সবাই শক্ত থাকুন!

শনিবার রাতের এই হামলায় একজন সিক্রেট সার্ভিস সদস্য আহত হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অক্ষত রয়েছেন। ড্যান স্কাভিনোর এই মন্তব্য মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ উদ্বেগ এবং নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এর আগে বাটলারের সেই হামলায় ট্রাম্পের কান গুলিবিদ্ধ হয়েছিল, যা মার্কিন ইতিহাসে অন্যতম বড় রাজনৈতিক সহিংসতার ঘটনা হিসেবে পরিচিত।


/কহু
  বিষয়:   যুক্তরাষ্ট্র  হামলা  গুলি  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: