মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আহত যুবক মারা গেলেন

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক যুবক মারা গেছেন। সোমবার (২৭ এপ্রিল) ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি

2026-04-27T14:56:22+00:00
2026-04-27T14:56:22+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আহত যুবক মারা গেলেন
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:৫৬ পিএম 
নিহত মুহাম্মদ শাহাদাত। সংগৃহীত ছবি
চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক যুবক মারা গেছেন। সোমবার (২৭ এপ্রিল) ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর রোববার ১১টার দিকে উপজেলার রাস্তার মাথা এলাকায় হামলার এ ঘটনা ঘটে। 

নিহত শাহাদাত উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঘটনাস্থল সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন বিবাহিত এবং তার তিন ছেলে সন্তান ও এক মেয়ে সন্তান রয়েছে।  

চট্টগ্রাম জেলা পুলিশের একটি সূত্র জানায়, শাহাদাত একসময় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি কোনো পদে ছিলেন না। যদিও তিনি রাজনৈতিক মামলায় জেলও খেটেছেন। এছাড়া শাহাদাতের নামে সাতকানিয়া ও  কোতোয়ালি থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলায়ও কারাগারে ছিলেন তিনি। সবশেষ মাদক সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।

স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সাতকানিয়া মডেল মসজিদের সামনে নিজের দোকানে বসে ছিলেন শাহাদাত। এসময় দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ১০ থেকে ১৫ জন মুখোশধারী ব্যক্তি সেখানে আসে। তারা লাঠি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে শাহাদাতের ওপর হামলা চালায়।


হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে আসতে চাইলে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে সোমবার ভোরে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মোবারক হোসেন বলেন, আমার ছোট ভাই দোকানে বসে ছিল। একদল দুর্বৃত্ত অস্ত্র নিয়ে এসে তাকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

জানতে চাইলে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, রাতের ঘটনায় আহত শাহাদাত আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে

সময়ের আলো/আআ
  বিষয়:   দুর্বৃত্ত  হামলা  আহত  যুবক  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: