ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান।মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড এ

2026-04-28T21:32:57+00:00
2026-04-28T21:43:15+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:৩২ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৬ ৯:৪৩ পিএম
‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। সংগৃহীত ছবি
নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড এ পরীক্ষা চালায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। 

আইএসপিআর জানিয়েছে, ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি অত্যাধুনিক এভিয়নিক্স এবং আধুনিক দিকনির্ণয়ী সরঞ্জামে সজ্জিত। এ প্রশিক্ষণ উৎক্ষেপণের মূল লক্ষ্য ছিল সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধি, কারিগরি মান যাচাই এবং উন্নত নির্ভুলতা ও টিকে থাকার ক্ষমতা মূল্যায়ণ করা।

আইএসপিআর আরও জানিয়েছে, এ উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা, সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ড এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্ট্র্যাটেজিক অর্গানাইজেশনের বিজ্ঞানী ও প্রকৌশলীরা। তারা সফলভাবে ফাতাহ সিরিজের এ ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ পরীক্ষার প্রশংসা করেন। 

এ অর্জনে সংশ্লিষ্ট সবার কারিগরি দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তান নৌবাহিনীও সফলভাবে ‘তৈমুর’ নামক আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। জাহাজ বিধ্বংসী এ অস্ত্রটিকে দেশটির সামরিক সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতির এক শক্তিশালী প্রদর্শনী হিসেবে অভিহিত করা হচ্ছে। 

এর আগে, গত ১৬ এপ্রিল পাকিস্তান নৌবাহিনী জাহাজ থেকে নিক্ষেপযোগ্য আরও একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। 

/ইউএমএইচ
  বিষয়:   ফাতাহ-২  ক্ষেপণাস্ত্র  পাকিস্তান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: