ইরান যুদ্ধের প্রভাবে ব্যস্ত পানামা খাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা এবং হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরে যাচ্ছে। এই সংকটকালীন

2026-04-29T10:17:18+00:00
2026-04-29T10:21:38+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধের প্রভাবে ব্যস্ত পানামা খাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০:১৭ এএম  আপডেট: ২৯.০৪.২০২৬ ১০:২১ এএম
সংগৃহীত ছবি
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা এবং হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরে যাচ্ছে। এই সংকটকালীন পরিস্থিতিতে বিকল্প পথ হিসেবে পানামা খালে জাহাজ চলাচলের সংখ্যা অভাবনীয় হারে বেড়েছে। গত বছরের তুলনায় অক্টোবর থেকে এখন পর্যন্ত এই জলপথে অতিরিক্ত প্রায় ৩০০টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে পানামা খাল কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত পানামা খালে জাহাজের এই বাড়তি চাপ অব্যাহত থাকবে। মূলত হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতে ঝুঁকি ও অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাগুলো এখন আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর সংযোগকারী এই পথটিকে নিরাপদ মনে করছে। বিশেষ করে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) বিশালাকার জাহাজগুলো এখন দীর্ঘ পথ ঘুরে পানামা খাল পাড়ি দিচ্ছে।

এদিকে জাহাজ চলাচলের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে এই পথে পারাপারের খরচও কয়েক গুণ বেড়েছে। বর্তমানে একটি জাহাজকে নিয়মিত ফি বাবদ ৩ থেকে ৪ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে হচ্ছে। তবে এসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্যমতে, তীব্র যানজট এড়াতে এবং দ্রুত পারাপারের সিরিয়াল পেতে অনেক জাহাজ অতিরিক্ত ৪ লাখ ২৫ হাজার ডলার পর্যন্ত প্রিমিয়াম ফি দিচ্ছে। এমনকি জরুরি প্রয়োজনে কোনো কোনো জাহাজকে কয়েক মিলিয়ন ডলার বাড়তি গুণতে হচ্ছে বলেও জানা গেছে।


/কহু

  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: