চট্টগ্রামের সিইউএফএল বাজারের আগুন নিয়ন্ত্রণে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া সিইউএফএল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে

2026-04-29T11:11:07+00:00
2026-04-29T11:31:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামের সিইউএফএল বাজারের আগুন নিয়ন্ত্রণে
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:১১ এএম  আপডেট: ২৯.০৪.২০২৬ ১১:৩১ এএম
আনোয়ারায় সিইউএফএল বাজারে আগুন নিয়ন্ত্রণে। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া সিইউএফএল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের মধ্যে স্থানীয় ব্যবসায়ী আল কাদেরের একটি তেলের দোকান ও একটি মুরগির দোকান রয়েছে।

এছাড়া, শেখ ইমতিয়াজ রাসেলের একটি হার্ডওয়্যার দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, এ ঘটনায় তাদের প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিইউএফএল, কর্ণফুলী টানেল ও আনোয়ারা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে সহায়তাকারী স্থানীয় বাসিন্দা সালাহউদ্দিন বলেন, দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও সবাই মিলে চেষ্টা করায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সজীব জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।

এএডি/


  বিষয়:   চট্টগ্রাম  সিইউএফএল  বাজার  আগুন  নিয়ন্ত্রণ  আনোয়ারা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: