অস্ত্র হাতে ছবি দিয়ে ট্রাম্পের হুমকি, আর ‘ভালো লোক’ থাকব না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানকে নতুন করে আবারও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি আর ‘ভালো লোক’ থাকবেন না। একই সঙ্গে

2026-04-29T20:02:30+00:00
2026-04-29T20:02:30+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অস্ত্র হাতে ছবি দিয়ে ট্রাম্পের হুমকি, আর ‘ভালো লোক’ থাকব না
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:০২ পিএম 
অস্ত্র হাতে ট্রাম্প। সংগৃহীত ছবি
ইরানকে নতুন করে আবারও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি আর ‘ভালো লোক’ থাকবেন না। একই সঙ্গে ইরানকে দ্রুত বুদ্ধিমান হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান তাদের পরিস্থিতি সামাল দিতে পারছে না। তারা জানে না একটি অপারমাণবিক চুক্তি কীভাবে করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হওয়া উচিত।

পোস্টটির সঙ্গে নিজের একটি এডিট করা ছবিও প্রকাশ করেছেন ট্রাম্প। ছবিতে তাকে চশমা পরিহিত অবস্থায় স্বয়ংক্রিয় রাইফেল হাতে দেখা যায়। ছবির পেছনের অংশে ব্যাপক বোমাবর্ষণের দৃশ্য ফুটে উঠেছে।

এর আগে গত ২৮ এপ্রিল ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পর টানা ৪০ দিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘাত চলতে থাকে। বর্তমানে মার্কিন ও ইরানি পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

যুদ্ধবিরতির পর দুই দেশ চুক্তির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এ লক্ষ্যে চলতি মাসের মাঝামাঝি ইসলামাবাদে সরাসরি আলোচনায়ও বসে উভয় পক্ষ। তবে ওই আলোচনা থেকে কোনো সমাধান আসেনি।

যুদ্ধ শুরুর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। এই অবস্থান থেকেই হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত ইরানকে এ বিষয়ে রাজি করাতে পারেনি যুক্তরাষ্ট্র।

সর্বশেষ ইরান চুক্তির জন্য একটি প্রস্তাব দিয়েছে। কিন্তু সেখানে বলা হয়েছে, আগে যুদ্ধ বন্ধ করতে হবে। এরপর তারা পারমাণবিক কার্যক্রম নিয়ে কথা বলবে। তবে ট্রাম্প প্রশাসন এ প্রস্তাব মানবে না বলে ইঙ্গিত দিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই নতুন করে এমন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
  বিষয়:   ইরান  হুমকি  যুক্তরাষ্ট্র  প্রেসিডেন্ট  ডোনাল্ড  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: