কামড় দেওয়া জীবিত সাপসহ হাসপাতালে যুবক

ফরিদপুর সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিষধর গোখরা সাপের ছোবলে আহত হয়ে সাপটিসহ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন রিপন শিকদার (৩৫) নামের এক যুবক।

2026-04-30T22:33:31+00:00
2026-04-30T22:33:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কামড় দেওয়া জীবিত সাপসহ হাসপাতালে যুবক
ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ পিএম 
ছবি : সংগৃহীত
ফরিদপুরের সদরপুর উপজেলায় বিষধর গোখরা সাপের ছোবলে আহত হয়ে সাপটিসহ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন রিপন শিকদার (৩৫) নামের এক যুবক। তিনি উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দোকানদার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে নিজ দোকানে একটি বয়ামে হাত দেওয়ার সময় ভেতরে লুকিয়ে থাকা একটি গোখরা সাপ তাকে ছোবল দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। এ সময় ছোবল দেওয়া সাপটিকেও সঙ্গে করে নিয়ে আসেন তিনি, যা হাসপাতালে উপস্থিত সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত রিপন শিকদারকে দ্রুত সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) প্রয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


কর্তব্যরত চিকিৎসক ডা. এফতেখার জানান, সময়মতো হাসপাতালে আনার কারণে রোগীর অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। তবে পরবর্তী কয়েক ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোকান ও বসতঘরের ভেতরে লুকিয়ে থাকা সাপ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   কামড়  জীবিত  সাপ  হাসপাতাল  যুবক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: