‘তলাবিহীন ঝুড়ির মতো অর্থনীতি নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনায়’

সখীপুর প্রতিনিধি

সারাদেশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, একেবারে তলাবিহীন ঝুড়ির মতো একটা অর্থনীতি নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে।

2026-05-01T20:20:18+00:00
2026-05-01T20:20:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘তলাবিহীন ঝুড়ির মতো অর্থনীতি নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনায়’
সখীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:২০ পিএম 
সখীপুর তালতলা চত্বরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি : সময়ের আলো
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, একেবারে তলাবিহীন ঝুড়ির মতো একটা অর্থনীতি নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে। গত ১৫ বছরে আওয়ামী লীগের আমলে অফিসিয়ালি ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আরও ২৮ লাখ কোটি টাকা আন অফিশিয়ালি পাচার হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে সখীপুর তালতলা চত্বরে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, আমরা কোন দুর্নীতিতে যাবো না। আমরা কোন টাকা পাচারে যাবো না। যে সমস্ত শিল্প কারখানা আগের সরকারের আমলে বন্ধ হয়ে গিয়েছিল, সকল শিল্প কারখানা চালু করবো। আর অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা এমনভাবে সততাম, নিষ্ঠার সঙ্গে শুরু করে দিয়েছি যাতে করে আগামী বছর গড়াতে না গড়াতেই দৃশ্যমান হয় যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সভাপতি মতিন মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব আমিন শরীফ সুপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।

সময়ের আলো/জোই


  বিষয়:   তলাবিহীন ঝুড়ি  অর্থনীতি  সরকার  রাষ্ট্র পরিচালনায়  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  অ্যাডভোকেট আহমেদ আযম খান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: