ভাঙ্গায় নদীতে ভেসে থাকা বৃদ্ধের লাশ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে নির্মল মালো ওরফে টেপা (৬০) নামে এক বৃদ্ধের ভেসে থাকা মরদেহ উদ্ধার করেছে

2026-05-01T21:40:56+00:00
2026-05-01T23:38:26+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় নদীতে ভেসে থাকা বৃদ্ধের লাশ উদ্ধার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:৪০ পিএম  আপডেট: ০১.০৫.২০২৬ ১১:৩৮ পিএম
নির্মল মালোর মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে নির্মল মালো ওরফে টেপা (৬০) নামে এক বৃদ্ধের ভেসে থাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১ মে) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে ভাঙ্গা থানাধীন নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের দরগা বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর পশ্চিম তীরে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

Advertisement
সংবাদ পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

নিহত নির্মল মালো ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত ক্ষেত্র মালো। 

স্বজনরা জানান, গত ২৯ এপ্রিল সকালে মাছ ধরার জন্য ঝাঁকি জাল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এছাড়া তিনি কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলেও পরিবার সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
  বিষয়:   ফরিদপুর  ভাঙ্গা  আড়িয়াল খাঁ নদী  নির্মল মালো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: