গণভোটের রায় বাস্তবায়ন না করায় সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান। শনিবার

2026-05-02T21:36:02+00:00
2026-05-02T21:36:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গণভোটের রায় বাস্তবায়ন না করায় সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৩৬ পিএম 
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান। ছবি : সময়ের আলো
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান। শনিবার (২ মে) বিকেলে ১১ দলীয় ঐক্যের আয়োজনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যাশা ছিল। সরকার একদিকে বিরোধীদলকে ডেপুটি স্পিকারের জন্য প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে গণভোটে সত্তর ভাগ মানুষের দেওয়া রায়কে উপেক্ষা করছে।

তিনি আরও বলেন, সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের বিষয়গুলো নির্বাচনের স্বার্থে মেনে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন। 

সংসদ সদস্য তাজউদ্দিন খান বলেন, এ বক্তব্য থেকেই স্পষ্ট, জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। সত্তর ভাগ মানুষের মতামতকে উপেক্ষা করে ২১৪ জন সংসদ সদস্যের মতামতের ভিত্তিতে এগোনো কখনোই ইতিবাচক ফল বয়ে আনবে না।
 
একদলীয়ভাবে রাষ্ট্র পরিচালনা অতীতে সফল হয়নি, ভবিষ্যতেও হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিক্ষোভ মিছিল থেকে তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম অবিলম্বে কমানোর দাবিও জানান বক্তারা।

এর আগে মিছিলটি শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিনসহ জামায়াত ও ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।












  বিষয়:   মেহেরপুর-১  সংসদ সদস্য তাজউদ্দিন খান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: