যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে তেহরানের নতুন ১৪ দফা শান্তি পরিকল্পনা, পর্যালোচনা করছে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান যুদ্ধ স্থায়ীভাবে থামাতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় চলা এই কূটনৈতিক উদ্যোগটি

2026-05-03T08:50:48+00:00
2026-05-03T09:22:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে তেহরানের নতুন ১৪ দফা শান্তি পরিকল্পনা, পর্যালোচনা করছে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৮:৫০ এএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ৯:২২ এএম
প্রতীকী ছবি
চলমান যুদ্ধ স্থায়ীভাবে থামাতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় চলা এই কূটনৈতিক উদ্যোগটি এখন পর্যালোচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের পাল্টাপাল্টি প্রস্তাবের মধ্যে নতুন এই পরিকল্পনা অঞ্চলের উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

রোববার (২ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিল। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে।
 
তাসনিমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা নাকচ করে বলেছে, যাবতীয় সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই হতে হবে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাবাদি বলেন, ইরান সবসময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান চেয়েছে। তিনি জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দেয়া হয়েছে যাতে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করা যায়। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে, তারা আলোচনায় যাবে নাকি সংঘাতের পথে থাকবে।


এ অবস্থায়, ইরানের এক সামরিক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও নতুন করে সংঘাত শুরু হতে পারে। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন কোনো চুক্তি মানে না এবং সংঘাত অব্যাহত থাকলে ভবিষ্যতে অপ্রত্যাশিত ব্যবস্থা নেয়া হতে পারে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এটিকে তারা অর্থনৈতিক ও কৌশলগত শক্তির উৎস হিসেবে ব্যবহার করবে।
 
ইরানের ১৪ দফা প্রস্তাবের মূল দাবিগুলো হলো— একে অপরের ওপর আক্রমণ না করার নিশ্চয়তা; ইরানের সীমান্ত এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার; ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ পুরোপুরি প্রত্যাহার; যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা; তেহরানের ওপর থেকে যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া; লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো।

এদিকে তেহরানের সবশেষ প্রস্তাবটি শেষ পর্যন্ত ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা— তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান আমাদের কাছে যে পরিকল্পনাটি পাঠিয়েছে, আমি শিগগিরই তা পর্যালোচনা করব। তবে আমি কল্পনাও করতে পারছি না যে— এটি গ্রহণযোগ্য হবে। কারণ গত ৪৭ বছর ধরে মানবতা ও বিশ্বের সঙ্গে তারা যা করেছে, তার জন্য তারা এখনও যথেষ্ট মূল্য চোকায়নি।’

/কেআই


  বিষয়:   যুক্তরাষ্ট্র  তেহরান  ইরান  যুদ্ধ পরিস্থিতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: