পশ্চিমবঙ্গে ধরাশায়ী মমতা, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে একক সরকার গঠন করছে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘ দেড় দশকের শাসন শেষে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলছে। বিধানসভা নির্বাচনের ভোট গণনার অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায়

2026-05-04T12:15:55+00:00
2026-05-04T12:29:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিধানসভা নির্বাচন
পশ্চিমবঙ্গে ধরাশায়ী মমতা, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে একক সরকার গঠন করছে বিজেপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:১৫ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ১২:২৯ পিএম
সংগৃহীত ছবি
দীর্ঘ দেড় দশকের শাসন শেষে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলছে। বিধানসভা নির্বাচনের ভোট গণনার অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পেছনে ফেলে একক সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে গেরুয়া শিবির।

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, পশ্চিমবঙ্গের বিধানসভায় ২৯৪ আসনের মধ্যে বিজেপি ১৯৪টি আসন পেয়ে এগিয়ে রয়েছে। বিপরীতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৯৬টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮ আসনের ম্যাজিক ফিগার বিজেপি অনায়াসেই করেছে।

বিজেপির এই অভাবনীয় সাফল্যের মুখে রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, বাংলায় এবার বিজেপিই সরকার গঠন করবে। 

উল্লেখ্য, ২০২১ সালে ৭৭ আসনে থমকে যাওয়া বিজেপি এবার প্রবল বিক্রমে ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা বিরাজ করছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা থেকে রেকর্ড সংখ্যক নাম বাদ পড়া (এসআইআর) এবং ১৫ বছরের পুঞ্জীভূত প্রতিষ্ঠানবিরোধী হাওয়া তৃণমূলের পতনের অন্যতম কারণ। এছাড়া তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের নবগঠিত দলও শাসক শিবিরের ভোটব্যাঙ্কে ফাটল ধরিয়েছে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস ও বামফ্রন্ট এবারও বিশেষ সুবিধা করতে পারছে না বলে প্রাথমিক আভাসে দেখা যাচ্ছে।


/কহু



  বিষয়:   পশ্চিমবঙ্গ  নির্বাচন  মমতা  বিজিপি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: