ময়মনসিংহে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে পৌনে ১২ টার

2026-05-04T13:17:46+00:00
2026-05-04T15:06:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ময়মনসিংহে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৪
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১:১৭ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৩:০৬ পিএম
ছবি : সংগৃহীত
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে পৌনে ১২ টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা কুমারগাতার মনতলা সমিতি ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই সিএনজি তিন যাত্রী নিহত হন। এ সময় ট্রাকের চালক, হেলপার ও সিএনজিচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহত নারীদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।


ফায়ার সার্ভিসের সদস্য মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করি।  আহতদেরকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে। ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরে রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ময়মনসিংহ  ট্রাক  সিএনজি  সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: