পুরনো স্মৃতিতে ফিরে গেলেন প্রভা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ব্যস্ততার শহর আর প্রবাস জীবনের গণ্ডি পেরিয়ে পুরনো ভ্রমণের স্মৃতিতে ফিরে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক

2026-05-07T14:40:10+00:00
2026-05-07T14:40:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
পুরনো স্মৃতিতে ফিরে গেলেন প্রভা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২:৪০ পিএম 
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি : সংগৃহীত
ব্যস্ততার শহর আর প্রবাস জীবনের গণ্ডি পেরিয়ে পুরনো ভ্রমণের স্মৃতিতে ফিরে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে যেন ধরা দিল তার নস্টালজিক এক বিকেল।

সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে থাইল্যান্ডের ক্রাবি ভ্রমণের কিছু মুহূর্ত প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির মাঝে একটি নৌকায় নির্ভার ভঙ্গিতে সময় কাটাচ্ছেন তিনি। হালকা নীল পোশাকে তার উপস্থিতি ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
আরও পড়ুন

ছবির ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘সমুদ্র আর আমি; পুরনো স্মৃতিতে হারিয়ে গেছি, যেখানে প্রতিটি ঢেউ যেন ভুলে যাওয়া কোনো গানের সুর।’ এই কথাতেই স্পষ্ট, কেবল ভ্রমণের ছবি নয়- স্মৃতির আবেগও ভাগ করে নিয়েছেন তিনি।

জানা গেছে, থাইল্যান্ডের জনপ্রিয় ‘ফোর আইল্যান্ড বোট ট্রিপ’-এর অভিজ্ঞতাই আবার মনে করছিলেন অভিনেত্রী। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মন্তব্যে ভরে যায় তার পোস্ট। কেউ তার জীবনযাপনকে ‘স্বপ্নময়’ বলছেন, কেউ আবার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে প্রভার স্নিগ্ধতাকেও তুলনা করছেন।

উল্লেখ্য, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। পরে নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া ও খুনসুটি।

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  সাদিয়া জাহান প্রভা  অভিনয়  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: