ভারত থেকে তিন ট্রাকে বিস্ফোরক আমদানি

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

ভারত থেকে তিনটি ট্রাকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। কাস্টমস কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তার মধ্যে বেনাপোল বন্দরের নির্ধারিত

2026-05-07T17:07:19+00:00
2026-05-07T17:07:19+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভারত থেকে তিন ট্রাকে বিস্ফোরক আমদানি
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:০৭ পিএম 
ভারত থেকে বিস্ফোরক আমদানিকৃত তিন ট্রাক। ছবি : সময়ের আলো
ভারত থেকে তিনটি ট্রাকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। কাস্টমস কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তার মধ্যে বেনাপোল বন্দরের নির্ধারিত শেডে চালানটি সংরক্ষণ করা হয়েছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বিস্ফোরকবাহী এ চালানটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক তিনটি ভারতীয় ট্রাকে করে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়।


বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, বিস্ফোরক দ্রব্য হওয়ায় পুরো চালানটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়েছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বন্দরের নির্ধারিত নিরাপদ শেডে তা সংরক্ষণ করা হয়।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, চালানটি সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থার তত্ত্বাবধানে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে এসব বিস্ফোরক নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

বন্দর সূত্রে জানা গেছে, পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে এসব বিস্ফোরক দিনাজপুর জেলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ভারত  ট্রাক  বিস্ফোরক  আমদানি  বেনাপোল বন্দর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: