শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় গাঁজা গাছসহ সাইফুল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গত বুধবার ( ৬ মে ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর পাঠান বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল ইসলাম ফৈনপুর দক্ষিণ পাড়ার কাঞ্চন পাঠানের ছেলে।
জানা গেছে, সাইফুল ইসলাম বসত বাড়ির পাশে একটি পুকুর পাড়ে গাঁজার চাষ করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগর খানা পুলিশ অভিযান পরিচালনা করে ৬টি তাজা গাঁজ গাছ জব্দ করে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, মাদক মামলায় আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
/এসএকে