ন্যাটো শক্তিশালী রাখতে চায় ইউরোপ : জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, ইউরোপীয় দেশগুলো ন্যাটো জোটকে শক্তিশালী ও কার্যকরভাবে টিকিয়ে রাখতে চায়, যদিও ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের

2026-05-09T18:57:41+00:00
2026-05-09T18:57:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ন্যাটো শক্তিশালী রাখতে চায় ইউরোপ : জার্মান চ্যান্সেলর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৬:৫৭ পিএম 
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। সংগৃহীত ছবি
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, ইউরোপীয় দেশগুলো ন্যাটো জোটকে শক্তিশালী ও কার্যকরভাবে টিকিয়ে রাখতে চায়, যদিও ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু মতপার্থক্য সামনে এসেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মের্ৎস এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা সত্যিই এই জোটকে ভবিষ্যতের জন্য টিকিয়ে রাখতে আগ্রহী। 


মের্ৎস আরও উল্লেখ করেন, সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোর ইউরোপীয় অংশকে আরও শক্তিশালী করেছে, যা জোটের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আমরা জানি কিছু মতপার্থক্য আছে, আমরা জানি সবাই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো এই সংঘাতের অবসান ঘটানো এবং নিশ্চিত করা যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।   

তিনি আরও বলেন, এই লক্ষ্য শুধু ইউরোপ নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গেও পুরোপুরি অভিন্ন। 


/ইউএমএইচ




  বিষয়:   জার্মান চ্যান্সেল  ন্যাটো  ইউরোপ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: