মিয়ানমারে মিলেছে দুই কেজি ওজনের ‘বিরল’ রুবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের মোগোক অঞ্চল রত্নপাথরের জন্য আগে থেকেই বিশ্বজুড়ে সমাদৃত। দেশটির মান্দালয় অঞ্চলের সেই বিখ্যাত মোগোক উপত্যকায় পাওয়া গেছে ১১ হাজার

2026-05-10T10:18:48+00:00
2026-05-10T10:18:48+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মিয়ানমারে মিলেছে দুই কেজি ওজনের ‘বিরল’ রুবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১০:১৮ এএম 
মিয়ানমারে পাওয়া ১১ হাজার ক্যারেটের বিশালাকৃতির রুবি। সংগৃহীত ছবি
মিয়ানমারের মোগোক অঞ্চল রত্নপাথরের জন্য আগে থেকেই বিশ্বজুড়ে সমাদৃত। দেশটির মান্দালয় অঞ্চলের সেই বিখ্যাত মোগোক উপত্যকায় পাওয়া গেছে ১১ হাজার ক্যারেটের বিশালাকৃতির একটি রুবি। 

মিয়ানমার সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রুবিটির রং বেগুনি লাল এবং এতে সামান্য হলদে আভা রয়েছে। রঙের গুণমানের দিক থেকে এটি উচ্চমানের রত্ন হিসেবে স্বীকৃত।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার–এর একটি প্রতিবেদনে গত শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। সংবাদপত্রের প্রথম পাতায় দেখা গেছে, দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং তার দফতরে বসে বিশাল এই পাথর খুঁটিয়ে দেখছেন। জান্তা সরকার প্রায় ২ কেজি ২০০ গ্রাম ওজনের রত্নপাথরটিকে ‘ব্যতিক্রমী বড় ও বিরল’ বলে বর্ণনা করেছে।  

সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রুবিটির রং বেগুনি লাল এবং এতে সামান্য হলদে আভা রয়েছে। রঙের গুণমানের দিক থেকে এটি উচ্চমানের রত্ন হিসেবে স্বীকৃত। যদিও ১৯৯৬ সালে এ এলাকাতেই ২১ হাজার ৪৫০ ক্যারেটের আরও বড় একটি রুবি পাওয়া গিয়েছিল। 


তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন পাওয়া পাথরটির স্বচ্ছতা ও রঙের গভীরতা আগেরটির চেয়ে অনেক বেশি। ফলে এর আর্থিক মূল্য হবে আকাশচুম্বী।

মোগোক উপত্যকার রুবিগুলো বিশ্বে ‘পিজিয়ন ব্লাড’ বা কবুতরের রক্তবর্ণের রুবি হিসেবে পরিচিত, যা রত্নবাজারে সবচেয়ে দামি। সম্রাট, রাজা থেকে শুরু করে যুদ্ধবাজ শাসকেরা যুগে যুগে এ উপত্যকার নিয়ন্ত্রণ নিতে রক্তক্ষয়ী লড়াই করেছেন। 

কোনো নিয়ন্ত্রণ বা নিয়মনীতি না থাকায় এসব খনির রত্ন অনেক সময় আন্তর্জাতিক বাজারে লাখো–কোটি ডলারে বিক্রি হয়। সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রুবিটির রং বেগুনি লাল এবং এতে সামান্য হলদে আভা রয়েছে।

২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার সামরিক জান্তার অধীনে থাকলেও, সম্প্রতি এক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তাঁর মেয়াদের শুরুতেই এমন মহামূল্যবান রত্ন উদ্ধারকে দেশটির সরকারের জন্য বড় ধরনের ‘লটারি’ হিসেবেই দেখা হচ্ছে।


/ইউএমএইচ



  বিষয়:   মিয়ানমার  রুবি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: