ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান ‘খুবই সম্ভব’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো এখনো সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

2026-05-11T22:23:19+00:00
2026-05-11T22:23:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান ‘খুবই সম্ভব’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:২৩ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো এখনো সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে যুদ্ধবিরতি বা শান্তি আলোচনা লাইফ সাপোর্টে রয়েছে বলে মন্তব্য করলেও বর্তমানে নতুন করে আশার কথা শোনালেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান তার প্রশাসন এখনো ইরানের সঙ্গে একটি সম্মানজনক চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী। তবে তিনি ইরানের নেতৃত্বের সমালোচনা করে বলেন, এর আগে অন্তত চার-পাঁচবার তাদের সঙ্গে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়েছিল। কিন্তু প্রতিবারই তেহরান তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। ইরানি নেতাদের আচরণকে তিনি সম্মানজনক নয় বলেও আখ্যা দেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবি ও শর্তকে শুরু থেকেই অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করে আসছে ইরান। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবের জবাবে তেহরান যে অবস্থান নিয়েছে, তাকেও তারা কোনোভাবেই বাড়াবাড়ি হিসেবে দেখছে না। বরং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় বর্তমান অবস্থানকে ন্যায়সংগত বলেই দাবি করছে দেশটি।

উভয়পক্ষের অনড় অবস্থানের কারণে গত কয়েক দিন ধরে মধ্যপ্রাচ্যের এই শান্তি প্রক্রিয়া নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথা বলছেন, অন্যদিকে তেহরানের নেতৃত্বের ওপর আস্থা রাখা কঠিন বলেও মন্তব্য করছেন। 

/কহু


  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: