প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:২৮ এএম
আটককৃত নারী মাদক কারবারি। ছবি : সময়ের আলোঝালকাঠি জেলার নলছিটিতে ১ কেজি গাঁজাসহ শাহানাজ বেগম (৪২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে ডিবি।
সোমবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভরতকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, সোর্সের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার কাছে থাকা ১ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এ বিষয়ে ডিবি এসআই(নিঃ)/মো. আলমগীর হোসেন বাদী হয়ে শাহনাজ বেগমের বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
/মহু