যশোরের শার্শার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (১১ মে ) রাতে শার্শার কায়বা বিওপি সীমান্ত এলাকায় বিশেষ এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পাওয়া ৯ হাজার ৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ২৯ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক, অবৈধ ওষুধ ও সকল ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
/মহু