৩৫ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এবার সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। প্রায় ৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নতুন এ

2026-05-13T09:17:57+00:00
2026-05-13T09:17:57+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
৩৫ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:১৭ এএম 
শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘সারমাত’র সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ছবি : সংগৃহীত
এবার সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। প্রায় ৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নতুন এ ক্ষেপণাস্ত্রটি আঘাত হানতে সক্ষম। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এমন ক্ষেপণাস্ত্র বিশ্বের কোনো দেশে এখন পর্যন্ত তৈরি করতে পারেনি।

মঙ্গলবার (১২ মে) সংবাদমাধ্যম রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

Advertisement
প্রতিবেদনে জানানো হয়েছে, দূরপাল্লার অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালায় রাশিয়া। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। একই সঙ্গে এটি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। 


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক বাহিনীর কাছে থাকা যেকোনো কিছুর চেয়ে চার গুণ বেশি শক্তিশালী অস্ত্র বহন করতে সক্ষম। চলতি বছরের শেষ নাগাদ সারমাত ‘যুদ্ধকালীন দায়িত্বে’ মোতায়েন করা হবে।’ 

প্রসঙ্গত, ‘সারমাত ’ক্ষেপণাস্ত্রটি তৈরির কাজ বহু বছর ধরে চলছে। বেশ কবার এর সফল উৎক্ষেপণের পর এখন থেকে এটি রুশ সেনাবাহিনীর শক্তি বৃদ্ধির অংশ হিসেবে কাজ করবে।

/কেএইচও
  বিষয়:   ক্ষেপণাস্ত্র পরীক্ষা  রাশিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: