কুয়েতে ইরানের হামলা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতে ফের ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। কুয়েতের একটি দ্বীপে ইরানের আধাসামরিক বাহিনী ‘রেভল্যুশনারি গার্ড’-এর একটি দল অনুপ্রবেশের

2026-05-13T10:01:45+00:00
2026-05-13T10:01:45+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কুয়েতে ইরানের হামলা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:০১ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতে ফের ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। কুয়েতের একটি দ্বীপে ইরানের আধাসামরিক বাহিনী ‘রেভল্যুশনারি গার্ড’-এর একটি দল অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছে কুয়েত সরকার। এমন এক সময়ে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করছেন। খবর এপির

কুয়েতের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১ মে পারস্য উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের চেষ্টা চালায় ইরানি বাহিনীর একটি বিশেষ দল। উল্লেখ্য, এই দ্বীপটিতে চীনের সহায়তায় ‘মুবারক আল কবির’ নামক একটি বিশাল সমুদ্রবন্দর নির্মাণের কাজ চলছে। কুয়েত জানিয়েছে, তারা চারজন ইরানি কর্মকর্তাকে আটক করেছে এবং বাকি দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। যদিও ইরান এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, নেভিগেশন সিস্টেমে ত্রুটির কারণে একটি নিয়মিত টহল দল ভুল করে কুয়েতের জলসীমায় প্রবেশ করেছিল।

বেইজিং সফরের প্রাক্কালে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ইরানকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছি। হয় তারা পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে আসবে, নতুবা তারা ধ্বংস হয়ে যাবে। ট্রাম্প স্পষ্ট করে বলে দিয়েছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার আলোচনায় ইরান ইস্যু বিশেষ গুরুত্ব পাবে, যদিও বাণিজ্যের দিকেই তার প্রধান নজর থাকবে।

এদিকে, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ছায়া যুদ্ধের মধ্যেই এক নজিরবিহীন সামরিক জোটের চিত্র সামনে এসেছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি নিশ্চিত করেছেন, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সুরক্ষিত রাখতে ইসরায়েল সেখানে তাদের বিশ্বখ্যাত ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেটি পরিচালনার জন্য সামরিক সদস্য মোতায়েন করেছে। মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশে ইসরায়েলি সামরিক শক্তির এই প্রকাশ্য অবস্থান এই অঞ্চলের ভূ-রাজনীতিতে এক নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ কংগ্রেসে এক শুনানিতে দাবি করেছেন, হরমুজ প্রণালী বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের রণকৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। পেন্টাগনের তথ্যমতে, এই যুদ্ধের ব্যয় ইতিমধ্যে ২৯ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। অন্যদিকে, নরওয়ে জানিয়েছে, হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় তাদের ২৫টি বাণিজ্যিক জাহাজ বর্তমানে সাগরে আটকা পড়ে আছে।


/কহু


  বিষয়:   কুয়েত  ইরান  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: