ট্রাম্প কি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করবেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বেইজিং সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবার দেখা করবেন কি না, তা নিয়ে

2026-05-14T16:10:22+00:00
2026-05-14T16:10:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্প কি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করবেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:১০ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন । ছবি : আনাদোলু
বেইজিং সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবার দেখা করবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এমন কোনো বৈঠকের জন্য এখন পর্যন্ত কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। তবে সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

ট্রাম্প এবং কিম সর্বশেষ ২০১৯ সালে দুই কোরিয়ার সীমান্তরেখা ডিমিলিটারাইজড জোনে মুখোমুখি হয়েছিলেন। সেই বৈঠকটি শেষ মুহূর্তে হঠাৎ করেই আয়োজন করা হয়েছিল, যখন ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি কিমের সঙ্গে দেখা করতে পারেন। 


এরপর থেকে ট্রাম্প বিভিন্ন সময় আবারও কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন।

অন্যদিকে কিম জং উন বলেছেন, ট্রাম্প সম্পর্কে তার ভালো স্মৃতি আছে। তবে তিনি শর্ত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি থেকে সরে না আসে, তাহলে আলোচনা আবার শুরু করা সম্ভব নয়। 

সূত্র : আনাদোলু


/ইউএমএইচ

  বিষয়:   ট্রাম্প  কিম জং উন  উত্তর কোরিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: