সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা (JERA) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শঙ্কর রোজারিও (২৫) নামে এক ব্যক্তি

2026-05-14T20:49:59+00:00
2026-05-14T20:49:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ কর্মচারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৪৯ পিএম 
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা (JERA) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শঙ্কর রোজারিও (২৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। 

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শঙ্কর ওই ক্যান্টিনের কর্মচারী ছিলেন। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শঙ্করের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালি দগ্ধ ছিল। এই ঘটনায় গত বুধবার মোট ১২ জন দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও বর্তমানে আমির (৮০%), কাওছার (৫৯%), আল-আমিন (২২%), নাজমুল (১৩%) এবং সুপ্রভাত ঘোষ (১২%) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, গত বুধবার দুপুরে ক্যান্টিনে খাবার খাওয়ার সময় রান্নাঘরে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, রান্নার পর কেউ গ্যাসের চুলা চালু রেখেছিল। পরে দিয়াশলাই জ্বালানো মাত্রই জমে থাকা গ্যাসে আগুন ধরে এই দুর্ঘটনা ঘটে।

মৃত শঙ্করের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চিটাগুড়ি দিয়ারপাড়া গ্রামে। তিনি ওই ক্যান্টিনে কাজ করতেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সোনারগাঁও  বিদ্যুৎকেন্দ্র  ক্যান্টিন  বিস্ফোরণ  দগ্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: